প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৬, ২০২৬, ২:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৫, ২০২৬, ৩:০৬ পি.এম
নাফনদীতে কোস্ট গার্ডের অভিযানে ৫০হাজার ইয়াবাসহ আটক-২

শহিদুল ইসলাম শাহেদ,টেকনাফ:
টেকনাফের নাফনদীতে অভিযান চালিয়ে প্রায়২কোটি ৫০লাখ টাকা মূল্যের ৫০ হাজার ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড।
রবিবার (১৫ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাড়া সংলগ্ন নাফনদী থেকে ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন,সাবরাং ইউনিয়নের নয়াপাড়ার বাসিন্দা আব্দুর রহমানের ছেলে সাইদুর রহমান(২৫) একই এলাকার আব্দুল মাজেদের ছেলে মোঃ হাবিবুল্লাহ(২৬)।
বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
তিনি বলেন, রবিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড আউটপোস্ট শাহপরী কর্তৃক নয়াপাড়া সংলগ্ন নাফ নদীতে একটি বিশেষ অভিযান চালায়। অভিযান চলাকালীন ঐ এলাকায় সন্দেহজনক একটি কাঠের বোটে তল্লাশি চালিয়ে প্রায় ২কোটি৫০লাখ টাকা মূল্যের৫০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করতে সক্ষম হয়।
তিনি আরও বলেন,উদ্ধারকৃত ইয়াবাসহ আটক মাদক পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক পাচাররোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
All rights reserved © 2025 Teknaf21.Com
Developed By: Azad Web IT