প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৬, ৪:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৪, ২০২৬, ৩:৪১ পি.এম
টেকনাফে কোস্টগার্ডের পৃথক অভিযানে দেড় লাখ ইয়াবা উদ্ধার,আটক-১

শহিদুল ইসলাম শাহেদ,টেকনাফ
টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ১লাখ ৫০হাজার ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। এসময় এক মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।
বুধবার(৪মার্চ)ভোরে সাবরাং জিরো পয়েন্ট সি-বিচ ও মেরিন ড্রাইভ এলাকা থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আটক হলেন,টেকনাফ সদর ইউনিয়নের হাজমপাড়ার বাসিন্দা মৃত মমতাজ মিয়ার ছেলে শহীদ হোসেন (৪০)।
বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
তিনি জানান, বুধবার (৪মার্চ)ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন টেকনাফ কর্তৃক সাবরাং জিরো পয়েন্ট সি-বিচ ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান চালায়। অভিযান চলাকালীন ঐ এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় ৭ কোটি মূল্যের ১লাখ ৪০হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় মাদক পাচারকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
অপরদিকে একইদিন কোস্টগার্ড স্টেশন টেকনাফ কর্তৃক জিরো পয়েন্ট সংলগ্ন মেরিন ড্রাইভ এলাকায় অভিযান চালিয়ে সন্দেহজনক একটি ইজিবাইকে তল্লাশি করে প্রায় ৫০লাখ টাকা মূল্যের১০হাজার পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করতে সক্ষম হয়। মাদক পাচারে ব্যবহৃত ইজিবাইকটিও জব্দ করা হয়।
তিনি আরও জানান, উদ্ধারকৃত ইজিবাইক ও ইয়াবাসহ আটক মাদক পাচারকারীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
All rights reserved © 2025 Teknaf21.Com
Developed By: Azad Web IT