বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফে কোস্টগার্ডের পৃথক অভিযানে দেড় লাখ ইয়াবা উদ্ধার,আটক-১ সমুদ্র সৈকতে ভেসে এলো মাঝি মাল্লাবিহীন ট্রলার  সাগরপথে মালয়েশিয়া পাচারকালে ৫৫ জন উদ্ধার, ৫ মানব পাচারকারী আটক নাফনদীতে কোস্ট গার্ডের অভিযানে ৫০হাজার ইয়াবাসহ আটক-২ আবারও নাফনদী থেকে নৌকাসহ চার জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি টেকনাফে গহীন পাহাড়ে মুক্তিপণ-মানবপাচারের কবল থেকে রোহিঙ্গাসহ২২জনকে উদ্ধার টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে যাওয়ার পথে যুবদলের দুইকর্মীকে হত্যা করে আওয়ামী সন্ত্রাসীরা,টেকনাফে স্মরণ সভায় বক্তারা টেকনাফে গহীন পাহাড়ে কোস্টগার্ডের অভিযান,পাচারে বন্দি রাখা নারী-শিশুসহ ৪৪জনকে উদ্ধার সাগর পথে পাচারকালে নারী-শিশুসহ২৯জনকে উদ্ধার,রোহিঙ্গাসহ তিন দালাল আটক

কঠিন চীবর দান অনুষ্ঠানে সম্প্রীতির বার্তা দিলেন জেলা বিএনপির সভাপতি: শাহজাহান চৌধুরী

নিজস্ব প্রতিবেদন,টেকনাফ / ৩৪২ বার পড়া হয়েছে
আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরী বলেছেন, আমার দাদা মরহুম মকবুল আহমেদ সিকদার এবং পিতা মরহুম আবুল কাশেম চৌধুরীর সময় থেকেই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমানদের মধ্যে চমৎকার সম্প্রীতি বিরাজ করত। আমরা সেই ঐতিহ্য থেকেই এসেছি। যারা সম্প্রদায়ের মধ্যে সংঘাত সৃষ্টি করে, তারা শয়তানের অনুসারী। তাই ধর্মীয় সম্প্রীতি রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।

শুক্রবার (১৭ অক্টোবর) কক্সবাজারের রুমঁখা পালংয়ের বউ বাজার সংলগ্ন বৌদ্ধ মন্দিরে কঠিন চীবর দান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাহজাহান চৌধুরী বলেন, বৌদ্ধ ধর্ম মতে কঠিন চীবর দান সর্বোচ্চ দান। এর মাধ্যমে মন বিশুদ্ধ হয়, লোভ ও বিদ্বেষ দূর হয়—যা আজকের বৈষয়িক বিশ্বে অত্যন্ত প্রয়োজন।

তিনি আরও বলেন, মুসলমানরা যদি প্রশাসনের হস্তক্ষেপ ছাড়া স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারে, তাহলে অন্যান্য ধর্মাবলম্বীরাও কেন সেই সুযোগ পাবে না? এটা আমরা মেনে নিতে পারি না।”

রোহিঙ্গা ইস্যু প্রসঙ্গে তিনি বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান মিয়ানমারের সঙ্গে সুসম্পর্ক রেখে রোহিঙ্গাদের ফেরত পাঠিয়েছিলেন। এখন আমরা তা পারছি না কেন, সেটা আমাদের ভেবে দেখতে হবে।

আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, আজ পৃথিবী উত্তপ্ত—মধ্যপ্রাচ্য ও ইউরোপে বোমা হামলায় পরিবেশ ধ্বংস হচ্ছে। আমাদের দেশেও তেমন ষড়যন্ত্র হতে পারে। তাই সকল সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক উখিয়া উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরীসহ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!
error: Content is protected !!