রবিবার, ৩১ মে ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফে শীর্ষ মানবপাচারকারী ও ডজন মামলার আসামি শাকের মাঝি গ্রেপ্তার  টেকনাফে ট্রিপল মার্ডার: অপহরণে গিয়ে উল্টো নিহত তিন ডাকাত, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য টেকনাফে কোস্টগার্ডের পৃথক অভিযানে দেড় লাখ ইয়াবা উদ্ধার,আটক-১ সমুদ্র সৈকতে ভেসে এলো মাঝি মাল্লাবিহীন ট্রলার  সাগরপথে মালয়েশিয়া পাচারকালে ৫৫ জন উদ্ধার, ৫ মানব পাচারকারী আটক নাফনদীতে কোস্ট গার্ডের অভিযানে ৫০হাজার ইয়াবাসহ আটক-২ আবারও নাফনদী থেকে নৌকাসহ চার জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি টেকনাফে গহীন পাহাড়ে মুক্তিপণ-মানবপাচারের কবল থেকে রোহিঙ্গাসহ২২জনকে উদ্ধার টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে যাওয়ার পথে যুবদলের দুইকর্মীকে হত্যা করে আওয়ামী সন্ত্রাসীরা,টেকনাফে স্মরণ সভায় বক্তারা

সমুদ্র সৈকতে ভেসে এলো মাঝি মাল্লাবিহীন ট্রলার 

প্রতিবেদকের নাম : / ৯৫ বার পড়া হয়েছে
আপডেট সময় : রবিবার, ৩১ মে ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

শহিদুল ইসলাম শাহেদ,টেকনাফ 
টেকনাফের মেরিন ড্রাইভ সংলগ্ন সৈকতে ভেসে এসেছে মাঝিমাল্লাবিহীন একটি বড় ফিশিং ট্রলার। জোয়ারের পানিতে আটকে পড়া ট্রলারটি উত্তাল সাগরের ঢেউয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
শনিবার (২৮ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ট্রলারটি সৈকতে ভেসে আসে। এ সময় সেটিতে কোনো মাঝিমাল্লা ছিলেন না। বিষয়টি স্থানীয় বিজিবি খতিয়ে দেখছে।
স্থানীয় জেলেরা জোয়ারের পানিতে নৌকা ঘাটে ট্রলারটিকে ভাসমান অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে টেকনাফ  ব্যাটালিয়ন (২বিজিবি) সদস্যরা ট্রলারটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন।
স্থানীয় জেলে মোঃ সলিম বলেন,শনিবার সকালে মাছ ধরতে যাওয়ার সময় বড় আকারের একটি ট্রলার ভাসতে দেখেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তাৎক্ষণিকভাবে বিজিবিকে অবহিত করা হয়। পরে বিজিবি এসে ট্রলারটি নিয়ন্ত্রণে নেয়।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম বলেন, ট্রলার ভেসে আসার বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পরই এ ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।
টেকনাফ ২ব্যাটালিয়ান (বিজিবি) অধিনায়ক মো:হানিফুর রহমান ভূঁইয়া বলেন, ট্রলারটির মালিকানা বা সুনির্দিষ্ট পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাগরে কোনো দুর্ঘটনা বা প্রতিকূল আবহাওয়ার কারণে এটি ভেসে আসতে পারে। আপাতত ট্রলারটি নৌঘাটের বোট মালিক সমিতির সভাপতির জিম্মায় রাখা হয়েছে। মালিকানা শনাক্ত ও প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!
error: Content is protected !!