শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

শিরোনাম
বিজিবির পৃথক অভিযানে সাড়ে ৪লক্ষ ইয়াবা উদ্ধার,আটক-৪ টেকনাফে শীর্ষ মানবপাচারকারী ও ডজন মামলার আসামি শাকের মাঝি গ্রেপ্তার  টেকনাফে ট্রিপল মার্ডার: অপহরণে গিয়ে উল্টো নিহত তিন ডাকাত, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য টেকনাফে কোস্টগার্ডের পৃথক অভিযানে দেড় লাখ ইয়াবা উদ্ধার,আটক-১ সমুদ্র সৈকতে ভেসে এলো মাঝি মাল্লাবিহীন ট্রলার  সাগরপথে মালয়েশিয়া পাচারকালে ৫৫ জন উদ্ধার, ৫ মানব পাচারকারী আটক নাফনদীতে কোস্ট গার্ডের অভিযানে ৫০হাজার ইয়াবাসহ আটক-২ আবারও নাফনদী থেকে নৌকাসহ চার জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি টেকনাফে গহীন পাহাড়ে মুক্তিপণ-মানবপাচারের কবল থেকে রোহিঙ্গাসহ২২জনকে উদ্ধার টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বিজিবির পৃথক অভিযানে সাড়ে ৪লক্ষ ইয়াবা উদ্ধার,আটক-৪

প্রতিবেদকের নাম : / ৩৮ বার পড়া হয়েছে
আপডেট সময় : শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

শহিদুল ইসলাম শহীদ, টেকনাফ 
টেকনাফের হোয়াইক্যং ও উখিয়ার পালংখালী এলাকায় পৃথক অভিযানে ৪ লক্ষ ৬০হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এসময় দুই রোহিঙ্গাসহ চার মাদক কারবারিকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন,হোয়াইক্যং কাটাখালী এলাকার বক্কর আহম্মেদের ছেলে শাকিল (২২),উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-৪, বি ব্লক-১এর বাসিন্দা মৃত কাদেরের ছেলে রাসেল (২৩),মৃত ছিদ্দিকের ছেলে খাইরুল আমিন (২৪)ও চট্টগ্রাম জেলার গোসাইল এলাকার মোঃ নুরুল ইসলামের ছেলে মোঃ সাইফুল ইসলাম(৩১)।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ব্যাটালিয়ন (৬৪বিজিবি)’র অধিনায়ক লেঃ কর্নেল মোঃজহিরুল ইসলাম,জি।
তিনি জানান,সোমবার(১৯অক্টোবর) রাতে মৌলভীবাজার টেকনাফ থেকে চট্টগ্রামগামী একটি ডাবল কেবিন পিকআপ (যার রেজিস্টেশন নম্বর চট্ট মেট্রো-ঠ-১১-০৩০৯) হোয়াইক্যং চেকপোস্টে আসলে কর্তব্যরত বিজিবি সদস্যদের সন্দেহ হলে তল্লাশি চালিয়ে এ সময় পিকআপের পিছনে সীট কভারের নিচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১লক্ষ ২০হাজার পিস ইয়াবাসহ চালককে আটক করতে সক্ষম হয়। মাদক পাচারের কাজে ব্যবহৃত পিকআপ ও মোবাইল ফোন জব্দ করা হয়।
এছাড়া অপরদিকে একইদিন রাতে উখিয়া পালংখালী বিওপি’র বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে সীমান্তবর্তী উলুবুনিয়া মাঝের কাঠি পাশে বেঁড়িবাধের উপর দিয়ে মিয়ানমার দিক থেকে তিনজন ব্যক্তি পোটলা হাতে নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে সন্দেহ হয়। বিজিবি টহলদল তাদের চ্যালেঞ্জ করলে তারা দৌড়িয়ে পালিয়ে যাওয়ার প্রাক্কালে পিছু ধাওয়া করে তাদেরকে আটক করা হয়। পরে তাদের হাতে থাকা পোটলার ভিতর থেকে৩লাখ৪০হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান,উদ্ধারকৃত পিকআপ ও ইয়াবাসহ আটক আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!
error: Content is protected !!