বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফে কোস্টগার্ডের পৃথক অভিযানে দেড় লাখ ইয়াবা উদ্ধার,আটক-১ সমুদ্র সৈকতে ভেসে এলো মাঝি মাল্লাবিহীন ট্রলার  সাগরপথে মালয়েশিয়া পাচারকালে ৫৫ জন উদ্ধার, ৫ মানব পাচারকারী আটক নাফনদীতে কোস্ট গার্ডের অভিযানে ৫০হাজার ইয়াবাসহ আটক-২ আবারও নাফনদী থেকে নৌকাসহ চার জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি টেকনাফে গহীন পাহাড়ে মুক্তিপণ-মানবপাচারের কবল থেকে রোহিঙ্গাসহ২২জনকে উদ্ধার টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে যাওয়ার পথে যুবদলের দুইকর্মীকে হত্যা করে আওয়ামী সন্ত্রাসীরা,টেকনাফে স্মরণ সভায় বক্তারা টেকনাফে গহীন পাহাড়ে কোস্টগার্ডের অভিযান,পাচারে বন্দি রাখা নারী-শিশুসহ ৪৪জনকে উদ্ধার সাগর পথে পাচারকালে নারী-শিশুসহ২৯জনকে উদ্ধার,রোহিঙ্গাসহ তিন দালাল আটক

নাফনদীতে কোস্ট গার্ডের অভিযানে ৫০হাজার ইয়াবাসহ আটক-২

প্রতিবেদকের নাম : / ১৯২ বার পড়া হয়েছে
আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

শহিদুল ইসলাম শাহেদ,টেকনাফ:
টেকনাফের নাফনদীতে অভিযান চালিয়ে  প্রায়২কোটি ৫০লাখ টাকা মূল্যের ৫০ হাজার ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড।
রবিবার (১৫ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাড়া সংলগ্ন নাফনদী থেকে ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন,সাবরাং ইউনিয়নের নয়াপাড়ার বাসিন্দা  আব্দুর রহমানের ছেলে সাইদুর রহমান(২৫) একই এলাকার আব্দুল মাজেদের ছেলে মোঃ হাবিবুল্লাহ(২৬)।
বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
তিনি বলেন, রবিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড আউটপোস্ট শাহপরী কর্তৃক নয়াপাড়া সংলগ্ন নাফ নদীতে একটি বিশেষ অভিযান চালায়। অভিযান চলাকালীন ঐ এলাকায় সন্দেহজনক একটি কাঠের বোটে তল্লাশি চালিয়ে প্রায় ২কোটি৫০লাখ টাকা মূল্যের৫০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করতে সক্ষম হয়।
তিনি আরও বলেন,উদ্ধারকৃত ইয়াবাসহ আটক মাদক পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক পাচাররোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!
error: Content is protected !!