রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফে কোস্টগার্ডের পৃথক অভিযানে দেড় লাখ ইয়াবা উদ্ধার,আটক-১ সমুদ্র সৈকতে ভেসে এলো মাঝি মাল্লাবিহীন ট্রলার  সাগরপথে মালয়েশিয়া পাচারকালে ৫৫ জন উদ্ধার, ৫ মানব পাচারকারী আটক নাফনদীতে কোস্ট গার্ডের অভিযানে ৫০হাজার ইয়াবাসহ আটক-২ আবারও নাফনদী থেকে নৌকাসহ চার জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি টেকনাফে গহীন পাহাড়ে মুক্তিপণ-মানবপাচারের কবল থেকে রোহিঙ্গাসহ২২জনকে উদ্ধার টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে যাওয়ার পথে যুবদলের দুইকর্মীকে হত্যা করে আওয়ামী সন্ত্রাসীরা,টেকনাফে স্মরণ সভায় বক্তারা টেকনাফে গহীন পাহাড়ে কোস্টগার্ডের অভিযান,পাচারে বন্দি রাখা নারী-শিশুসহ ৪৪জনকে উদ্ধার সাগর পথে পাচারকালে নারী-শিশুসহ২৯জনকে উদ্ধার,রোহিঙ্গাসহ তিন দালাল আটক

টেকনাফে কোস্টগার্ডের পৃথক অভিযানে দেড় লাখ ইয়াবা উদ্ধার,আটক-১

প্রতিবেদকের নাম : / ৫৫ বার পড়া হয়েছে
আপডেট সময় : রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

শহিদুল ইসলাম শাহেদ,টেকনাফ
টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ১লাখ ৫০হাজার ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। এসময় এক মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।
বুধবার(৪মার্চ)ভোরে সাবরাং জিরো পয়েন্ট সি-বিচ ও মেরিন ড্রাইভ এলাকা থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আটক হলেন,টেকনাফ সদর ইউনিয়নের হাজমপাড়ার বাসিন্দা মৃত মমতাজ মিয়ার ছেলে শহীদ হোসেন (৪০)।
বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
তিনি জানান, বুধবার (৪মার্চ)ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন টেকনাফ কর্তৃক সাবরাং জিরো পয়েন্ট সি-বিচ ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান চালায়। অভিযান চলাকালীন ঐ এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় ৭ কোটি মূল্যের ১লাখ ৪০হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় মাদক পাচারকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
 অপরদিকে একইদিন কোস্টগার্ড স্টেশন টেকনাফ কর্তৃক  জিরো পয়েন্ট সংলগ্ন মেরিন ড্রাইভ এলাকায় অভিযান চালিয়ে  সন্দেহজনক একটি ইজিবাইকে তল্লাশি করে প্রায় ৫০লাখ টাকা মূল্যের১০হাজার পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করতে সক্ষম হয়। মাদক পাচারে  ব্যবহৃত ইজিবাইকটিও জব্দ করা হয়।
তিনি আরও জানান, উদ্ধারকৃত ইজিবাইক ও ইয়াবাসহ আটক মাদক পাচারকারীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!
error: Content is protected !!